রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টিতে ভিজে খাতা-কলম, অবহেলায় ধুঁকছে কুরাং পাড়া প্রাথমিক বিদ্যালয় পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩
Notice :

ঈদগাঁওতে দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ১১ দলীয় ঐক্যের পথসভা

Reporter Name

কক্সবাজারের ঈদগাঁওতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীক এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও বাস স্টেশন চত্বরে আয়োজিত এ পথসভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি পরিবর্তনের বার্তা দেওয়ার সুযোগ রয়েছে। তারা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

পথসভা উপলক্ষে “চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোড প্রদক্ষিণ করে বাস স্টেশনে গিয়ে সমাবেশে রূপ নেয়। মিছিলে দাঁড়িপাল্লা প্রতীকসহ বাংলাদেশ ও সংশ্লিষ্ট দলগুলোর পতাকা বহন করতে দেখা যায়।

গণমিছিলের অগ্রভাগে ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম এবং এনসিপির উপজেলা আহ্বায়ক তারেকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় একটি খোলা যানবাহনে দাঁড়িয়ে জনগণকে অভিবাদন জানান দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

বাস স্টেশন মঞ্চে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি ন্যায়, ইনসাফ, মানবিকতা ও সাম্যের রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা ছৈয়দ নুর হেলালী। প্রধান বক্তা ছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস এস এম ফরহাদ।

বিশেষ বক্তাদের মধ্যে আরও বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কাসেম, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

পথসভায় বীর মুক্তিযোদ্ধা, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি, তরুণ ও ছাত্র সংগঠনের নেতারাও অংশ নেন এবং নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *