November 24, 2026, 7:07 am
শিরোনাম :
রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত ঈদগাঁওতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, কারণ অনুসন্ধানে পুলিশ রাঙামাটি সড়ক বিভাগের সরকারি জমি জবরদখলের অভিযোগ, কোতোয়ালি থানায় এজাহার দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান নানিয়ারচরে তক্ষশিলা বন বিহারে ১৩তম কঠিন চীবরদান সম্পন্ন বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার

মানিকছড়িতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন বৃদ্ধ দম্পতির

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ফকিরনালা গ্রামে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ মাটির ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ থুঅং মারমা (৭১) ও তাঁর স্ত্রী উচাইঞো মারমা। বয়সের ভারে ন্যুব্জ এই দম্পতি চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, থুঅং মারমার চার সন্তান থাকলেও তাঁরা পৃথক সংসার নিয়ে বসবাস করছেন। ফলে বৃদ্ধ বয়সে এই দম্পতির নিয়মিত দেখভাল করার মতো কেউ নেই। নিজেদের কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় তাঁদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

দম্পতির বসবাসের মাটির ঘরটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি কিংবা ঝড়ো বাতাসে ঘরটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

উপজেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি উষাজাই মারমা ও মারমা ঐক্য পরিষদের নেতা মংমং বলেন, থুঅং মারমার জরাজীর্ণ মাটির ঘরটি যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। অসহায় এই দম্পতির নিরাপদ বসবাস নিশ্চিত করতে তাঁরা সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে বৃদ্ধ এই দম্পতির জন্য একটি নিরাপদ আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা