রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষা হোক নারী ও কন্যার অধিকার” শ্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, উপজেলা বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, হেডম্যান প্রেমা তালুকদার প্রমুখ।

প্রধান অতিথি সেলিনা আক্তার বলেন, “নারীর অধিকার কেবল কাগজে-কলমে নয়; বাস্তবে রূপ দিতে হলে পরিবার ও সমাজের সব স্তরে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পুরুষ ও নারী সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে।”

আলোচকরা নারীর ক্ষমতায়ন ও কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক ও রাষ্ট্রীয় স্তরে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন এনজিও ও স্থানীয় কিশোর কিশোরীরাও অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *