বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

নির্বাচন সামনে রেখে খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযান, দুই দিনে চার নেতা আটক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–টু’-এর আওতায় জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতার ব্যক্তি হলেন খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতের দিকে জেলা সদরের পানখাইয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এই অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে মাত্র গত দুই দিনে চারজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শনিবার রাতে পৃথক অভিযানে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তিন নেতাকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের সদস্য বোরহান উদ্দিন চৌধুরী, শান্তিনগর এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব এবং কুমিল্লা টিলা এলাকা থেকে পৌর যুবলীগ নেতা মো. রুবেল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা, গোপন বৈঠক ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ কায় কিসলু জানান, “নির্বাচনের আগে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপারেশন ডেভিল হান্টের আওতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *