বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস উল্টে ২০ জন আহত

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি ॥

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় বৃহস্পতিবার (২৬মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা ঘটেছে যখন বাসটি রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। স্থানীয়রা জানায়, বাসটি সাপছড়ি এলাকায় পৌঁছালে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগার ফলে উল্টে যায়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান জানান, “দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে, ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত এক যাত্রীকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

আহত যাত্রীরা জানান, তারা ঈদের ছুটি শেষে চাকুরিরত বিভিন্ন স্থানে ফেরার উদ্দেশ্যে নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *