শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো

রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে বিশ্ব পানি দিবস উদযাপন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে কারিতাসের পিএইপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হলুদিয়া দিবসটি উপলক্ষে এই র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হলুদিয়া পাড়ায় র‍্যালী শেষে কারিতাসের রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ তুহিনুল হক, সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, মেডিকেল অফিসার সুদীপ্ত ঘোষ প্রমুখ।

সভায় পানি দূষণ রোধ, পানিতে কীটনাশক ব্যবহারের কুফল, বিশুদ্ধ পানি সংরক্ষণ ও পানি সংকট রোধে সকলের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *