শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো

রাঙামাটির বাঘাইছড়িতে অসহায় পরিবারের মাঝে বিজিবির আর্থিক সহায়তা

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও অসুস্থ কয়েকটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

শুক্রবার (২৭ মার্চ) সকালে বাঘাইহাট জোন সদর দপ্তরে এ সহায়তা প্রদান করা হয়। বাঘাইহাট জোনের অধিনায়ক কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সাজেক ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা কাটা (কারবারি)সহ কয়েকজন অসুস্থ ও অসহায় ব্যক্তির হাতে চিকিৎসা বাবদ নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এতে অসহায় পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *