সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) কাপ্তাই ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণটি United Nations Development Programme (ইউএনডিপি)-এর সহযোগিতায় এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-এর বাস্তবায়নে পরিচালিত “Ecosystem Restoration and Resilient Development in Chittagong Hill Tracts (ERRD-CHT)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পের সাব-প্রকল্প “Biodiversity Ecosystem Restoration for Community Resilience in CHT (BERCR-CHT)” এর অধীনে কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার ইউনিয়ন পর্যায়ের ন্যাচার টিম সদস্যরা এতে অংশ নেন।

কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান, রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার বায়োডাইভারসিটি ও এনভায়রনমেন্ট কনজারভেশন ফ্যাসিলিটেটর মিঠুন মারমা ও জনি খিয়াং।

প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য সংরক্ষণ, বিলুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে থোয়াই অং মারমা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে উদাসীনতা মানবজীবনের জন্য হুমকি ডেকে আনতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট তিন উপজেলার ইউনিয়ন পর্যায়ের ন্যাচার টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *