মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

লংগদুতে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে অর্ধশতাধিক পরিবার

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।

রাঙামাটির লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে একটি সোলার ডিপ টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে লংগদু জোনের তত্ত্বাবধানে এ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লংগদু জোন সূত্রে জানা যায়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় জোন স্টাফ অফিসার (জেডএসও) মেজর আল জাকারিয়া জন আনুষ্ঠানিকভাবে টিউবওয়েলটির উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন স্থাপিত ডিপ টিউবওয়েলের মাধ্যমে এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে। এতে স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পানি ব্যবহারের সঠিক পদ্ধতি এবং টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, লংগদু জোন স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

অনুষ্ঠানে লংগদু জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলাম, আটরকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয়মিত্র চাকমা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *