শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো

কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্রগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান

কাপ্তাই  প্রতিনিধি:

কাপ্তাই  প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার  হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০  টায় তিনি প্রথমে   কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে পরে  ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্য্যালয় পরিদর্শন করেন।

এসময়  তিনি ভুমি বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে হেডম্যান, কারবারি এবং  স্থানীয়দের সাথে কথা বলেন। নাম জারিতে কি সমস্যা, স্থানীয় ভুমি কর আদায়ে কি সমস্যা, জমি ক্রয় বিক্রয়ে কি সমস্যা এটা নিয়েও কথা বলেন। এছাড়া তিনি   মৌজার হেডম্যানদের কার্যালয়, অবকাঠামো, হেডম্যান-কারবারিদের দক্ষতা উন্নয়নে জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,

ওয়াগ্গা টি এস্টেট পরিচালক খোরশেদ আলম কাদেরী,১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান,উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বরুণ চাকমা, স্থানীয় কারবারি  অজিত কারবারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *