
কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) পরিদর্শন করেন। কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন চলমান গবেষণা ও নার্সারী সম্পর্কে অতিথিবৃন্দ কে অবহিত করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট নিশাত শারমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা,৩২১ নং মৌজা’র হেডম্যান উসুই সুই চৌধুরী মিশুক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বাপ্পা, স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিল বটন, জাহাঙ্গীর আলম, জুয়েল, গণমাধ্যমকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী প্রযুক্তি এবং কৃষি উন্নয়নমূলক উদ্যোগসমূহ ঘুরে দেখেন। অতিথিবৃন্দ কেন্দ্রের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং পাহাড়ি অঞ্চলের কৃষি উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।