সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার

বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বগাবিলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক এস এম ইকবাল রশিদের সভাপতিত্বে এবং শিক্ষক আহমদ নুর ছিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার দাস। এছাড়া আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক এস এম বখতেয়ার হোসেন, সুকেশ কান্তি সেন ও ইনামুল হক মুহাজেরি।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এসএসসি পরীক্ষাকে জীবনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করে নৈতিক শিক্ষা ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান ও স্মৃতিময় দিনগুলোর কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে পরীক্ষার্থীদের সফলতা ও বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *