সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0004,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 318.14288;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 31;

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, শটগান, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবির ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানসহ একটি দল অংশ নেয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে জীবতলী ব্রিজের নিচ থেকে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি চাইনিজ পিস্তল, একটি ওয়ান শুটারগান, বেশ কিছু তাজা গুলি ও গুলির খোসা, চারটি চাইনিজ কুড়াল, গুলতি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম অবৈধ চোরাচালান এবং সিগারেট পাচারের কাজে ব্যবহার করা হতে পারে।

এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্র সীমান্ত এলাকায় সক্রিয় ছিল বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও সামগ্রী আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে এবং চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *