মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত

Reporter Name

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি:

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের আবাসিক এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা অংশ নেন।

পরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা ও কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার নেত্রী ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রমিলা বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন  সিনিয়র সাংবাদিক  ঝুলন দত্ত, মেডিকেল অফিসার ডা. মেহের নিগার সুলতানা, ডা. সঙ্গীতা বৈরাগী, সিনিয়র স্টাফ নার্স সেলিনা তালুকদার,  সিনিয়র স্টাফ নার্স খাতুন আসমা খাতুন প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *