শনিবার, ৩০ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি
Notice :

পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির

Reporter Name

জসিম উদ্দিন আরিয়ান, কক্সবাজার
দেশের পূর্ব সীমান্ত অঞ্চলে মাদকের ভয়াবহতা, চোরাচালানসহ বিভিন্ন অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে গণমাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক” নামে একটি সংগঠন। সংগঠনটি মূলত বান্দরবান ও কক্সবাজার সীমান্ত অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে।

শুক্রবার (২৯ মে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সভায় সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ এমএড-কে সভাপতি এবং সাংবাদিক এসএম হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাবেদুল আনোয়ার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সাঈদুজ্জামান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সংবাদকর্মী নুরুল হাকিম।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গণমাধ্যমকর্মী জহির উদ্দিন ও দেলোয়ার হোসেন।

সভায় উপস্থিত সদস্যরা সীমান্ত অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *