মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশেষ অভিযান; ইউপিডিএফ (মূল) এর ৩ জন সশস্ত্র চাঁদাবাজ গ্রেফতার মানিকছড়িতে ‘‘আলোকিত মানিকছড়ি” জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য মন্ত্রীর পদত্যাগ রুমায় ঝড়ে বৃদ্ধের ঘরে গাছের ডাল, অল্পের জন্য রক্ষা কর্ণফুলীতে নৌকাডুবি: ৫ জনকে জীবিত উদ্ধার করা ৪ কিশোরকে পুলিশের সাহসিকতা সম্মাননা উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে ঈদগাঁওয়ে কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে শোকসভা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন পাহাড়ি ঢলে দীঘিনালার মধ্য বোয়ালখালীতে কালভার্ট ধস, দুর্ভোগে ২০০ পরিবার প্রত্যন্ত সিন্দুকছড়ি থেকে বিশ্বমঞ্চে সাফল্যের উড়ান: পিএইচডি অর্জন করলেন ড. সজীব ত্রিপুরা স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী
Notice :

কর্ণফুলীতে নৌকাডুবি: ৫ জনকে জীবিত উদ্ধার করা ৪ কিশোরকে পুলিশের সাহসিকতা সম্মাননা

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে পাঁচজনকে উদ্ধার করা চার কিশোরকে সাহসিকতা সম্মাননা দিয়েছে পুলিশ। শনিবার দুপুরে রাঙ্গুনিয়া মডেল থানায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মুহাম্মদ বেলায়েত হোসেন। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাহসিকতার স্বীকৃতি পান মুহাম্মদ রবিউল্লাহ, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ অলিউল্লাহ।

গত ২৮ মে সকাল সাড়ে ১১টার দিকে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের দেওয়ানজি ঘাট ও কোদালা ঘাটের মাঝামাঝি এলাকায় কর্ণফুলী নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। নৌকাটিতে একই পরিবারের কয়েকজন সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নৌকাটি ডুবে যেতে দেখে নদীর পাড়ে থাকা ১৫ বছর বয়সী রবিউল্লাহ তাৎক্ষণিক নদীতে ঝাঁপ দেন। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে সাইমন তার বাবার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে এগিয়ে আসেন। এরপর আব্দুল্লাহ ও অলিউল্লাহ উদ্ধারকাজে যোগ দেন। প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রায় ১০ মিনিটের চেষ্টায় তারা দুই শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

সম্মাননা পাওয়া চার কিশোর বলেন, “মানুষকে বাঁচাতে পেরে আমরা সবচেয়ে বেশি আনন্দিত। আমাদের এই কাজের মূল্যায়ন করায় পুলিশের প্রতি কৃতজ্ঞ।”

সহকারী পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “এই তরুণদের সাহসিকতা ও মানবিকতা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে মানুষের প্রাণ রক্ষা করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

এদিকে, উদ্ধার হওয়া যাত্রীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় পানির স্রোতে ভেসে যাওয়া নববধূ কনিকা দাশের বিষয়টি প্রথমে জানা যায়নি। পরে জানা গেলে তাকে উদ্ধারে তৎপরতা চালানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ধারণা, দুর্ঘটনার সময় নদীতে জোয়ারের শেষ পর্যায় চলছিল। পরবর্তীতে ভাটার স্রোতে নিখোঁজ ব্যক্তি অনেক দূরে ভেসে যেতে পারেন।

নিখোঁজ কনিকা দাশের সন্ধান পেলে দ্রুত রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের অফিসিয়াল নম্বর ০১৯০১০২১৫৮১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *