মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

বান্দরবানের লামায় বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন

লামা প্রতিনিধি

লামা প্রতিনিধি।।
জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কোয়ান্টামমে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের পর কুয়াশাস্নাত আরোগ্যশালায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কোয়ান্টামমের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অতিথি ও স্থানীয় বাসিন্দাসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এ বছর বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ছিল— “মন ভালো তো সব ভালো”। কর্মসূচির শুরুতে সমস্বরে তিনটি প্রত্যয়ন বাক্য পাঠ করা হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী অডিও শুভেচ্ছা বার্তায় বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানসিক স্বাস্থ্যের উন্নয়নে মেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতক বিশেষ অডিও বক্তব্যে বলেন, ব্যক্তি মন প্রশান্ত থাকলে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সহজ হয়। এ ক্ষেত্রে মেডিটেশন কার্যকর একটি মাধ্যম। আধুনিক জীবনে মানুষের মধ্যে উদ্বেগ, অস্থিরতা ও মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, যা বিভিন্ন রোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনোগত ও মনোদৈহিক রোগ থেকে মুক্তির ক্ষেত্রে মেডিটেশনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরোগ্যশালার মঞ্চ ও আশপাশের খোলা স্থানে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা গাইডেড মেডিটেশনে অংশ নেন।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বসম্মত প্রস্তাবে ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় কোয়ান্টাম ২০২৫ সালকে “দ্য ইয়ার অব মেডিটেশন” হিসেবে ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *