রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

মাটিরাঙ্গায় লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন: নিউ মাতৃভান্ডারকে জরিমানা

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৈধ লাইসেন্স ও বিএসটিআই (BSTI) অনুমোদন ছাড়া সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ‘নিউ মাতৃভান্ডার’ নামে একটি মিষ্টি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) মাটিরাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা বাজারের নিউ মাতৃভান্ডার মিষ্টি কারখানার মালিক মো. ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ লাইসেন্স এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়াই মিষ্টি ও বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী তৈরি করে আসছেন। এ ছাড়া কারখানার ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং মিষ্টিতে পোকার উপস্থিতি লক্ষ্য করা যায়, যা মানবদেহের জন্য চরম ক্ষতিকর।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা লঙ্ঘনের অপরাধে নিউ মাতৃভান্ডার মিষ্টি কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া জানান, জনস্বার্থে এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *