সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

বরকলে বিজিবির অভিযানে ৩২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙ্গামাটির বরকল উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২৯ হাজার টাকার মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।

রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আমতলা বাজার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, এলাকার কিছু অসাধু কাঠ ব্যবসায়ী চোরাচালানের উদ্দেশ্যে আমতলা বাজার ঘাট এলাকায় সেগুন কাঠ মজুত করে রেখেছিল। অভিযানের সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ৩২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার ও জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৯ হাজার ৩৪৪ টাকা।

এ বিষয়ে ছোট হরিনা জোন (১২ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি চোরাকারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের তৎপরতা চালানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *