বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
oplus_2

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার 

কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাঁও জালালাবাদের মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা ২৪ জুন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আবু নছর মোহাম্মদ হাচছান। এতে ব্যবস্থাপনা কমিটির  নতুন সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করা হয় যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন ও মুহাম্মদ আব্দুল আজিজ কে। নতুন সভাপতি জালালাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের এমইউপি এবং ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যদিকে সহ-সভাপতি উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক। সদস্য সচিব হচ্ছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুর।

এতে বক্তব্য রাখেন নব মনোনীত সভাপতি, সহ-সভাপতি, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মোঃ রেজাউল করিম, আব্দুল্লাহ, নুরুল আমিন ও লুৎফুন নাহার লুৎফা।

সভায় বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, মানসম্মত শিক্ষাদান এবং ছাত্র- ছাত্রী বৃদ্ধি করার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানে নূরানী শাখা চালু করার দিক- নির্দেশনা দেন এডহক কমিটির সভাপতি। এলাকাবাসীর সহায়তায় নূরানী শাখার কার্যক্রম চালু করতে বিশেষ নির্দেশনা দেন। শিক্ষা কর্মকর্তা কর্মরত শিক্ষকদের নতুন আইডিয়া প্রদর্শনের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুরের সঞ্চালনায় প্রথম সভায় কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছির আরাফাত মঞ্জু, আবছার কামাল, মোহাম্মদ ছলিম উল্লাহ, রুবি আক্তার ও মোঃ শাহজান।

নব মনোনীত সভাপতি কামাল হোসেন বলেন, বিদ্যালয়ের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মঞ্জুরি প্রদানের প্রচেষ্টা চালাবেন।

সহ-সভাপতি  আব্দুল আজিজ বলেন, ঐতিহ্যবাহী এর বিদ্যালয়ের  হারানো গৌরব পুনরুদ্ধার করতে হলে এলাকার শিক্ষানুরাগী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সচেতন ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *