রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ

Reporter Name

তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় বিভিন্ন ধরনের রাসায়নিক ও জৈব সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ জুন) ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন বাজারঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮০০ কেজি ইউরিয়া সার, ৪০০ কেজি টিএসপি সার এবং ১ হাজার ৩৫০ কেজি জৈব সার জব্দ করে। জব্দকৃত সারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫১ হাজার টাকা।

ছোট হরিণা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ১২ বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *