রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন ‘করলিয়া’ প্রকল্পের আওতায় সোমবার ( ২৮জুন) সকাল ১০ টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ‘উপজেলা পর্যায়ে স্থানীয় সহনশীলতা পরিকল্পনার পক্ষে জোরালো সমর্থন ও প্রচারণা সভা’ অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি-এর কারিগরি সহযোগিতা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে সমাজের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করা। স্থানীয় পর্যায়ের উন্নয়নে এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও সমর্থন নিশ্চিত করাই ছিল সভার মূল উদ্দেশ্য।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন করলিয়া প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়ক দিনান চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম। এ সময় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রথাগত নেতা এবং প্রকল্পের সুফলভোগীরা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় করলিয়া প্রকল্পের কার্যক্রম, এর লক্ষ্য এবং স্থানীয় পর্যায়ে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় আগত অংশীজনদের প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয় এবং প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়। সামগ্রিকভাবে, এই সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ সংকট মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *