বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

নাইক্ষ্যংছড়িতে পরিবর্তনের ছোঁয়া, আস্থার প্রতীক ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যোগদানের পর থেকেই উন্নয়ন ও জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) । দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিষ্ঠা, মানবিকতা ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে উপজেলা প্রশাসনকে আরও গতিশীল করে তুলেছেন।
২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইউএনও হিসেবে যোগদানের পর তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী কেবল একজন প্রশাসনিক কর্মকর্তা নন—তিনি একজন মানবিক মানুষও। অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে বারবার প্রমাণ করেছেন তার সহানুভূতি ও জনকল্যাণে অঙ্গীকার।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অবৈধভাবে বালু মজুদ ও উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এর ফলে উপজেলায় পরিবেশ রক্ষায় তিনি সবচেয়ে পরিবেশবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি মাদক, ইভটিজিং, অবৈধ ব্যবসা ও হোটেল-রেস্তোরাঁর অনিয়ম রোধেও রেখেছেন বিশেষ ভূমিকা।
রাস্তাঘাট নির্মাণ, সরকারি বরাদ্দ দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া, উন্নয়ন প্রকল্পের সময়মতো বাস্তবায়ন ও তদারকির মাধ্যমে তিনি সাধারণ মানুষের মনে আস্থা তৈরি করেছেন।
 ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী বলেন:
“বর্তমান সরকারের উন্নয়নমূলক সেবা প্রান্তিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি—এই সেবার পরিধি আরও বাড়াতে। উন্নয়ন ও জনসেবার এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
স্থানীয়দের মতে, তাঁর দূরদর্শী নেতৃত্ব, কঠোর অবস্থান ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে নাইক্ষ্যংছড়ি আজ নতুন রূপে এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *