বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

বন্যাকবলিত কুহালংয়ের দুর্গম এলাকায় ৫৩ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি
অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) বান্দরবান সদর জোনের উদ্যোগে কুহালং ইউনিয়নের দুর্গম বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বান্দরবান সদর জোন সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল কুহালং ইউনিয়নের উনুচিং মং কারবারি পাড়া, উসই মং কারবারি পাড়া এবং বাকিছড়া মুখ এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় বন্যায় পানিবন্দি ৫৩টি পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি সেনা সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
ত্রাণপ্রাপ্ত স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে বন্যা শুরু হওয়ার পর থেকে তাদের এলাকায় কোনো ত্রাণসামগ্রী পৌঁছেনি। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগ তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ মানবিক সহায়তার জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বান্দরবান সদর জোন জানায়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জীবন ও সম্পদ রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *