সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

নিখোঁজের চার দিন পর ঈদগাঁও খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু মো. সাজেদুল ইসলামের
মরদেহ চার দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সাজেদুল ইসলাম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কুনা পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সাজেদুল স্থানীয় একটি পাহাড়ি এলাকায় লাকড়ি সংগ্রহ করতে যায়। এ সময় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সে ঈদগড়-ঈদগাঁও খালে ভেসে নিখোঁজ হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা, স্বজন ও উদ্ধারকারী দল বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া চরপাড়া ভোমরিয়া ঘোনা এলাকায় বন বিভাগের কার্যালয়ের গেটসংলগ্ন ঈদগাঁও খালে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয় এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় হেডম্যান খলিলুর রহমান বলেন, সকালে খাল পার হওয়ার সময় স্থানীয়রা পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে তাদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

চার দিন পর সন্তানের মরদেহ ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *