বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ রাজস্থলীতে ৩০ বানভাসি পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ বান্দরবানে দুর্গম বন্যাকবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা দুর্যোগে মানুষের পাশে নুরুল আমিন চৌধুরী, সহায়তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের মাঝে চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

উখিয়ায় ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

Reporter Name

এম. এ. রহমান, সীমান্ত (উখিয়া) প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব-১৫। তবে অভিযানের সময় মাদক কারবারে জড়িত সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান।

র‌্যাব-১৫ জানায়, সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে উখিয়ার পালংখালী পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন সড়কে সিপিসি-২-এর একটি আভিযানিক দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই স্থানে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি একটি মোটরসাইকেল ও একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান।

পরে ব্যাগটি তল্লাশি করে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকে রাখা মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি পলিপ্যাকে ২০০টি করে ইয়াবা ছিল। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *