শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাহেবনগর এলাকায় রাণীরহাট-কাউখালী সড়কের একটি বেইলি সেতু ভেঙে পড়ায় রাঙামাটির কাউখালী উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে ইটবোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি সেতুর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে সেতুর একাংশ ভেঙে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা অংশে আংশিক আটকে যায়। দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী সামান্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেতুটি ভেঙে পড়ার পর রাণীরহাট-কাউখালী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। বিকল্প হিসেবে স্থানীয়দের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও স্থায়ী সংস্কার বা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করার পাশাপাশি ওই স্থানে একটি স্থায়ী আরসিসি (RCC) সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *