রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ২৫ জুলাই দিন ব্যাপী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদগাঁও ইউনিয়নের এক, দুই ও তিন নম্বর ওয়ার্ড ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, এদিন ভূমিহীন /বর্গা চাষী ও বড় কৃষক মিলে প্রায় দেড়শ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। ২৬ ও ২৮ জুলাই আংশিকভাবে এ কার্যক্রম আবারো অনুষ্ঠিত হবে ১ নম্বর ওয়ার্ডে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে জানান উপ-সহকারী এ কৃষি কর্মকর্তা। এ কৃষি কর্মকর্তা আরো জানান, ঈদগাঁও ইউনিয়নে সাড়ে ১৪ শত কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে।

তথ্য সংগ্রহ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO) আব্দুল্লাহ আল নোমান, আবেদা নাসরিন তন্নী, বিপন বড়ুয়া, শাহেদ কায়ছার এবং আনোয়ারুল আজিম।

এদিকে আগামী ৪ আগস্ট তথ্য সংগ্রহের এ কার্যক্রম শেষ হবে বলে জানান ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপন বড়ুয়া। তিনি এ পর্যন্ত প্রায় ৭ শতাধিক কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

কৃষি কার্ডের মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহ:
কৃষি কার্ডধারীরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও প্রণোদনা পেয়ে থাকবেন। উল্লেখযোগ্য হলো: ​সার, বীজ ও কৃষিজ যন্ত্রপাতি প্রাপ্তি, ​কৃষি ঋণ সুবিধা ও কৃষি বীমা সুবিধা, ​কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও নার্সারি বা সেচ সুবিধা, ​কৃষিপণ্য বিক্রয় সুবিধা ও রোগ-বালাই দমনে পরামর্শ প্রাপ্তি, ​কৃষি উপকরণ ও অন্যান্য সরকারি সহায়তা, কৃষি ক্ষেত্রে সরকারি ভর্তুকি এবং ন্যায্য মূল্যে সার প্রাপ্তি। সর্বোপরি এ কার্ড কৃষকদের জন্য সরকারি স্বীকৃতি হিসেবে গণ্য হবে বলে জানান কৃষি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *