বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে স্বাস্থ্যঝুঁকিতে দেড় হাজার পরিবার, নেই পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক কাপ্তাইয়ে ১১আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ লামায় পুলিশের সচেতনতামূলক র্যালি ও পথসভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন; ওয়াদুদ ভূঁইয়া এমপি’র প্রতি কৃতজ্ঞা প্রকাশ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা গুইমারায় ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবক গ্রেফতার মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর

প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গিয়ে প্রাণ গেল ১২ বছরের রূপনের, আটক যুবক

Reporter Name

আলোকিত পাহাড় ডেস্ক।।
রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় প্রতিবেশীর হাতে রূপন চাকমা (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী খুন হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বপন চাকমা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত রূপন চাকমা কাপ্তাই উপজেলার ১ নম্বর ইউনিয়নের ভাইজ্জাতলী মৌজার ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য সে জীবতলীর হেডম্যান পাড়ায় তার খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থাকত বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে রূপন প্রতিবেশীর বাড়ির কাছ থেকে পানি আনতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন স্বপন চাকমা। একপর্যায়ে তিনি শিশুটিকে একটি ঘরে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে রূপনের বুকে আঘাত করা হয়। পরে গলায়ও গুরুতর আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে স্বপন চাকমাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক স্বপন চাকমার বাবার নাম রিমলাল চাকমা।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন চাকমাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, এক শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়েছে।

এদিকে ১২ বছরের শিশু রূপন চাকমার মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *