বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে স্বাস্থ্যঝুঁকিতে দেড় হাজার পরিবার, নেই পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক কাপ্তাইয়ে ১১আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ লামায় পুলিশের সচেতনতামূলক র্যালি ও পথসভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন; ওয়াদুদ ভূঁইয়া এমপি’র প্রতি কৃতজ্ঞা প্রকাশ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা গুইমারায় ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবক গ্রেফতার মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর

রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’ এর আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষকারী সেবা প্রাপ্তি ও ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্রাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের রাজস্থলী উপজেলা কো-অর্ডিনেটর রমেশ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিন্টু মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের মনিটরিং ইভালুয়েশন একাউন্টিবিলিটি এন্ড লার্নিং অফিসার রুপায়ন চাকমা। সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী জরুরি সেবাগুলোর সহজলভ্যতা নিশ্চিত করা এবং এসব সেবার সঠিক ব্যবহার বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *