শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় Special Program – Development (Agriculture)- এর আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, স্টাফ রিপোর্টার, মাটিরাঙ্গা:

মো. আবুল হাসেম, স্টাফ রিপোর্টার, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিনব্যাপী মাটিরাঙ্গা পৌরসভার জিয়া নগর এলাকায় ‘স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার)-এর আওতায় এই বাজার সংযোগ বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর কৃষি উন্নয়ন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোমেন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা সাহাবুদ্দিন আহমেদ, আইডিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ডা: মো. জাকিরুল ইসলাম, এছাড়াও উদ্যানত্বত্তবিদ মোস্তাফিজুর রহমান, আইডিএফ এর শাখা ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন, আইডিএফ-এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা চন্দ্রোদয় রোয়াজা সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা তাদের বক্তব্যে প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্যের আধুনিক সংরক্ষণ পদ্ধতি, মূল্য সংযোজন (Value Addition) এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি বাজার সংযোগ বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন: “খামারিদের কঠোর পরিশ্রমে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে শক্তিশালী বাজার নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। সঠিক বাজারজাতকরণ কৌশল জানা থাকলে খামারিরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।”

আইডিএফ-এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা চন্দ্রোদয় রোয়াজার সঞ্চালনায় এই কর্মশালায় এলাকার বিপুলসংখ্যক খামারি ও প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা এই কর্মশালা অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা জানান, এই ধরনের দিকনির্দেশনার ফলে তারা এখন থেকে সঠিক উপায়ে পণ্য সংরক্ষণ ও লাভজনকভাবে বাজারজাত করতে পারবেন। আইডিএফ এর এই উদ্যোগ স্থানীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *