শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন জানিয়েছেন সাংসদ কাজল

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালুর আবেদন জানানো হয়েছে। কক্সবাজার–৩ (২৯৬) তথা (ঈদগাঁও, সদর, রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর এ সংক্রান্ত আবেদনের চিঠি (ডায়েরি নম্বর– ৩১। তারিখ ২৪/৬/২৬) প্রদান করেন। আবেদনের প্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

আবেদনে সাংসদ লুৎফুর রহমান কাজল উল্লেখ করেন, কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অন্তর্গত ইসলামাবাদ ইউনিয়ন একটি জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চল চিংড়ি ও লবণ চাষের জন্য সুপরিচিত। এছাড়া এখানকার বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকেন। ইসলামাবাদের নিকটবর্তী ইসলামপুর লবণ শিল্প এলাকা। যা  এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি প্রধান কেন্দ্র।
চিঠিতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, পূর্বে চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি প্রদান করত। যার সুফল ভোগ করতেন স্থানীয় জনগণ। কিন্তু অজ্ঞাত কারণে উক্ত স্টেশনে যাত্রা বিরতি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে এলাকার সাধারণ জনগণ, শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জনস্বার্থে ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনার নিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম– কক্সবাজার রুটের লোকাল ট্রেন সমূহ এবং উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করতে প্রতিমন্ত্রীকে সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। তিনি বিষয়টি বিবেচনায় নেয়া সহ
কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *