শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ক্যাবল স্টেইড’ সেতু

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি: 

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি: 

রাঙ্গামাটি কাপ্তাই ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ও আধুনিক ‘ক্যাবল স্টেইড’ সেতু। চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে এই সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এটি বাস্তবায়িত হলে এটিই হবে বাংলাদেশে ক্যাবল স্টেইড প্রযুক্তিতে নির্মিত প্রথম দীর্ঘতম কোনো সেতু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই বিশাল প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা (প্রায় ১,৬৫৯ কোটি টাকা)। রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, ইতিমধ্যে সেতুর চূড়ান্ত নকশা প্রণয়ন করে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে। গত ৯ মার্চ ২০২৬ তারিখে সংশ্লিষ্ট বিভাগের সচিবের সভাপতিত্বে প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুটি নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। মূল সেতুর দৈর্ঘ্য ৫৩২ মিটার (ক্যাবল স্টেইড)ভায়াডাক্ট ৪৫৫ মিটার,এলিভেটেড সড়ক ৫১১ মিটার।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে মূল সেতু ও ভায়াডাক্ট নির্মাণে ধরা হয়েছে ৮৬৮৫০.১৬ লক্ষ টাকা। এছাড়া এলিভেটেড সংযোগ সড়ক ও অন্যান্য আনুষঙ্গিক কাজে ব্যয় ধরা হয়েছে ২৪২০০.২০ লক্ষ টাকা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে কাজ শুরু হয়ে ৩০ জুন ২০৩১ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বলেন, “এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো রাঙ্গামাটি-ঘাগড়া-বাঙালহালিয়া-বান্দরবান আঞ্চলিক মহাসড়কের (আর-১৬১) ২১তম কিলোমিটারে কর্ণফুলী নদীর ওপর একটি বাধাহীন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে দুই পার্বত্য জেলার মধ্যে উন্নত, নিরাপদ ও সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক তৈরি হবে। “তিনি আরও উল্লেখ করেন, সেতুটি নির্মিত হলে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, “এই নৌ-রুটে একটি সেতু নির্মাণ ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জনসাধারণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য পরিবহন ও আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *