বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

কাপ্তাইয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে  অবহিতকরণ এর লক্ষ্যে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় কাপ্তাইয়ে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নির্বাচনী প্রতিদ্বন্ধিতাকারী দলের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

কাপ্তাই  উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার  মো: রুহুল আমিন সভার শুরুতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে ভিডিও চিত্রের মাধ্যমে এই প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা  মো: রুহুল আমিন নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সমস্ত  বিধিমালা উপস্থাপন করেন। অবহিতকরণ সভায়  কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র,  উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল,

রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি কর্তৃক মনোনিত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর কাপ্তাই উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির উপদেষ্টা ডা: রহমত উল্লাহ, উপদেষ্টা ইকরাম হোসেন বেলাল, আহবায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, যুগ্ম আহবায়ক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনরুর রশিদ, কাপ্তাই উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আবুল হাসেম সহ প্রতিদন্ধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *