সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা রামগড়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

কাপ্তাইয়ে প্রথম নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই প্রতিনিধি:

২৯৯ নং  রাঙামাটি সংসদীয় আসন হতে বিএনপি কর্তৃক মনোনিত ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ  নির্বাচনে নির্বাচিত হতে পারলে কাপ্তাইকে অর্থনৈতিক জোন,মডেল উপজেলা, চন্দ্রঘোনা-রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম ও কেআরসি সম্পূর্ণরূপে চালুকরণ,কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরকরণ,কাপ্তাইকে মৌজা ঘোষণা সহ মডেল করতে যা যা করণীয়  সব কিছু করা হবে। মনে রাখবেন আমি কাপ্তাইয়ের লোক। তিনি আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে  কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলি স্টেডিয়ামে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

কাপ্তাই উপজেলা বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,কেন্দ্রীয় বিএনপি’র সহ উপজাতি বিষয়ক সম্পাদক লে: কর্নেল (অব:) মনীষ দেওয়ান,কেন্দ্রীয় বিএনপিরসদস্য সাথি উদয় কুসুম বড়ুয়া,রাঙামাটির জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভূট্টো), নির্বাচন পরিচালনা কমিটির  যুগ্ম-আহবায়ক ও সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ,জেলা বিএনপি’র সিনিয়র সদস্য মৈত্রী চাকমা,জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া,তাঁতি দলের সভাপতি মো: শফি,যুবদল সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সায়েম,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী আকবর সুমন প্রমূখ। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ জেলা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সাংগঠনের অসংখ্য নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ২ টা হতে প্ল্যাকার্ড, ব্যানার হাতে স্লোগানে স্লোগানে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন হতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্টেডিয়ামে এসে জড়ো হতে শুরু করেন। অনুষ্ঠানে ওয়াগ্গা  ইউনিয়নের সাপছড়ি উপরপাড়া এলাকার অজিত কুমার তনচংগ্যা’র নেতৃত্বে তনচংগ্যা সম্প্রদায়ের প্রায় শতাধিক নারী-পুরুষ দীপেন দেওয়ান এর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *