বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের বিশাল পথসভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ পথযাত্রা চেঙ্গী স্কোয়ার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “পাহাড়ি-বাঙালি, মারমা-বাঙালি—আমরা সবাই ভাইবোন। আমরা এমন একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই, যার বন্ধন কেউ ভাঙতে পারবে না। ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের মাধ্যমে যদি আমরা অটুট বন্ধন সৃষ্টি করতে পারি, তবে কোনো অস্ত্রই আমাদের এই সম্প্রীতিকে ধ্বংস করতে পারবে না। তখন সব বন্দুকের নলই বাঁকা হয়ে যাবে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে অস্ত্রধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।” তিনি আরও বলেন,“বিভিন্ন বাধাবিপত্তি উপেক্ষা করে আজ মারমা সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ এই পথযাত্রায় অংশ নিয়েছেন—এতে আমি অত্যন্ত আনন্দিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সর্বপ্রথম মারমা সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নে কার্যকর প্রকল্প গ্রহণ করা হবে। মারমা জনগোষ্ঠীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমাসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

পথযাত্রা ও সমাবেশ ঘিরে মারমা সম্প্রদায়ের বিপুল উপস্থিতি খাগড়াছড়ির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *