সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা

Reporter Name

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে নবীন আলেম সংবর্ধনা ও নসীহা মজলিস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে ) বিকাল ৩ টায় খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর এবং চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দিন পীর সাহেব নানুপুরী (দা. বা.)। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা আশরাফ আলী নিজামপুরী । ১৪৪৭ হিজরী (২০২৫-২৬ শিক্ষাবর্ষে) দেশের বিভিন্ন খ্যাতনামা জামিয়া থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ খাগড়াছড়ি জেলার নবীন আলেমদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ”পার্বত্য অঞ্চলে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং একটি আদর্শ সমাজ গঠনে নবীন আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে সমাজের নৈতিক ও ধর্মীয় উন্নয়নে তাঁদের সেবাব্রতী হয়ে কাজ করার বিকল্প নেই।”

অনুষ্ঠানে খাগড়াছড়ি ক্বওমি ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ, মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, হেফাজতে ইসলাম খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মুফতি শামিম হুসাইন ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, পরিষদের নেতৃবৃন্দের মধ্যে মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা ইলিয়াছ, মাওলানা সাব্বির মাহমুদ রশিদী, মাওলানা মুফতি মইনুদ্দীন, কারী নাসির উদ্দিন, মাওলানা রেজাউল করিম মিজবাহ ও মাওলানা নুরুল কবির আরমান প্রমুখ বক্তব্য রাখেন।

সংবর্ধিত নবীন আলেমদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মাওলানা কামরুল হাসান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা শোয়াইব আহমদ সোহাগ এবং মাওলানা সালেহ আহমদ মিরাজ আজিজী প্রমুখ।

উক্ত বর্ণাঢ্য ও নসীহা মজলিসে খাগড়াছড়ির সর্বস্তরের ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার পরিচালক, আইম্মায়ে মাসাজিদ, ছাত্র-শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, মাননীয় সংসদ সদস্যের সফরসঙ্গী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং হাজারো তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *