বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

খাগড়াছড়ির পানছড়িতে ৯ম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।

৯ম পে-স্কেল গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ না হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে কর্মজীবনে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

তারা আরও বলেন, সরকার ঘোষিত পে-স্কেল যথাসময়ে বাস্তবায়ন না হলে কর্মচারীদের মনোবল ক্ষুণ্ন হয়, যা সরকারি সেবার মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে দ্রুত গেজেট প্রকাশ করে তা কার্যকর করার দাবি জানান তারা।

সমাবেশ শেষে কর্মকর্তা ও কর্মচারীরা ৯ম পে-স্কেল গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *