শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাইয়ের বাস্তবায়নে সোমবার (২০ এপ্রিল)  সকাল সাড়ে ১০ টায়  উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম চাকুয়া  বড় পাড়ায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।

এতে ২৫জন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক এবং ২৫জন সাধারণ কৃষক সহ সর্বমোট ৫০ জন কৃষক অংশ নেন। এসময় পার্টনার কর্তৃক প্রদত্ত অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রায়িং প্রযুক্তির সুবিধা বিষয়ে আলোচনা করেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আহসান হাবীব। এসময় তিনি কৃষকদের উদ্যোশে বলেন, এই প্রযুক্তিতে ধান রোপণের ১৫ দিন পরে প্রতি বিঘাতে একটি করে এ ডব্লিউ ডি পাইপ স্থাপন করে পানি সাশ্রয় সম্ভব হবে। এসময় কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: মাসুদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা থোয়াই নু চিং মারমা, সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *