বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

তারেক রহমান’র সিদ্ধান্তই চুড়ান্ত; দীপেন দেওয়ান

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি  ২৯৯ নং আসনের সাংসদ সদস্য সাবেক পার্বত্যচট্টগ্রাম বিষয়ক মন্ত্রী  পদত্যাগের এক মাস পর বুধবার ( ১লা জুলাই) নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে আসেন এডভোকেট দীপেন দেওয়ান এমপি। এসময় নিজ জেলায় প্রবেশের পথে পথে দীপেন দেওয়ানকে মিছিল, শ্লোগান আর ফুল দিয়ে বরণ করে নেন নেতা কর্মীরা। জেলার প্রবেশ মুখ বেতবুনিয়া থেকে গাড়ি বহরে বেষ্টিত হয়ে দীপেন দেওয়ান বুধবার দুপুরে কাঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ে আসেন। আবেগঘন পরিবেশে দীপেন দেওয়ান নেতা কর্মীদের সংবর্ধনার জবাবে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বিএনপি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি ষড়যন্ত্রের মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সাথে আছি। আমাদের নেতা তারেক রহমান। তার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত।  আমি তারেক রহমানের নেতৃত্ব মেনে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। মন্ত্রী পদ থেকে পদত্যাগে হতাশ না হওয়ার আহবান জানিয়ে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি এখনো সংসদ সদস্য আছি। আমি আপনাদের সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাবো। দীপেন দেওয়ান আরো বলেন, বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। যে কোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

উল্লেখ্য এর আগে দীপেন দেওয়া কে ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদ থেকে শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর থেকে দীপেন দেওয়ান ঢাকায় বাস ভবনে অবস্থান করছিলেন। এ সময় তিনি জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেন।

সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেয়ার তিন মাসের মাথায় পদত্যাগ করেন দীপেন দেওয়ান। তার পদত্যাগের ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের জন্য আন্দোলন করে তার কর্মী সমর্থক সহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *