শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

দীঘিনালায় উপজাতি ও বাঙালি জনগণের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের উদ্যোগে উপজাতি ও বাঙালি জনগণের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীঘিনালা উপজেলার ছোট মেরুন এলাকায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন এর দিকনির্দেশনায় স্থানীয় জনগণের চিকিৎসা চাহিদা বিবেচনায় নিয়ে এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। মেডিকেল ক্যাম্পে দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন

মুঃ শায়খউদ্দীন সাকলাইন রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্পের মাধ্যমে মোট ৫৩২ জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এর মধ্যে উপজাতি জনগোষ্ঠীর ৫৭ জন এবং বাঙালি জনগণের ৪৭৫ জন চিকিৎসাসেবা লাভ করেন।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

দীঘিনালা জোন কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ মেডিকেল ক্যাম্প এলাকার সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *