সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Reporter Name

তসলিম উদ্দীন বরকল প্রতিনিধি:

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ১৪ এপ্রিল সকালে বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা সম্মেলন কক্ষের সামনে থেকে মুল শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে  এসে শেষ হবার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে  উপভোগ করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, বরকল থানার এস আই মোঃ রাহাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার , বরকল উপজেলা প্রেস ক্লাব সভাপতি তসলিম উদ্দীন , সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্দা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান বরকলবাসির মধ্যে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *