মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

বরকলে ১২ বিজিবির আওতাধীন ৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

‎বরকল প্রতিনিধি

‎বরকল প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরকল ব্যাটালিয়ন (১২ বিজিবি) শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করে।

‎গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবি,  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন হয়। নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব তারা সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে।

‎২১২ বর্গ কিলোমিটার পার্বত্য, দুর্গম ও নদীবেষ্টিত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। নৌ-পথ ও পায়ে হেঁটে পার্বত্য অঞ্চলের বরকল উপজেলার মোট ৫টি ভোটকেন্দ্রে নিরাপত্তা প্রদান ও নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করেন। তাদের তৎপরতায় বরকল উপজেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে।

‎স্থানীয় এলাকাবাসী বিজিবির এই ভূমিকার প্রশংসা করে জানান, ভবিষ্যতেও সংবিধান ও আইনের আলোকে দেশের জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে বরকল ব্যাটালিয়ন তাদের পেশাদারিত্ব বজায় রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

‎১২বিজিবি অধিনায়ক  লেঃকর্ণেল ইমরুল কায়েস মেহেদী  বলেন বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *