বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

বলিপাড়া জোন কর্তৃক মা আরিফুল কোরআন হাফেজিয়া নুরানী মাদ্রাসায় ইফতার সামগ্রী প্রদা

শহিদুল ইসলাম শহীদ, থানচি।।

থানচি বান্দরবানঃ

বান্দরবান জেলার থানচি উপজেলাব লিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক মানবিক কার্যক্রম এর অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ প্রসঙ্গে*

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অত্র জোনের দায়িত্বপূর্ণ থানচি উপজেলার টিএন্ডটি পাড়া এলাকায় অবস্থিত মা-আরিফুল কুরআন হাফেজিয়া নূরানী এতিমখানা তে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচির আওতায় বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক নিজে উপস্থিত থেকে বর্ণিত এতিমখানার শতাধিক গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীর মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেন।

বিতরণ শেষে তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্গম পাহাড়ী অঞ্চলের সুবিধাবঞ্চিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং সামাজিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসম মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দিন,শিক্ষক শিক্ষার্থী বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময়, উক্ত এতিমখানার শিক্ষক এবং শিক্ষার্থীরা এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, এ ধরনের মানবিক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *