সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি) 

সমাজের আর দশজন মানুষের মতো স্বাভাবিকভাবে বাঁচতে চান মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাসিন্দা মোঃ মুহিব্বুল্লাহ। ৩টি অবুঝ শিশু সন্তানসহ ৫ সদস্যের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। কিন্তু টাকার অভাবে সময়মতো চিকিৎসা করাতে না পারায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

বর্তমানে শয্যাশায়ী মুহিব্বুল্লাহর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অন্তত ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। নিয়তির নিষ্ঠুর পরিহাসে নিরুপায় হয়ে আজ তিনি ও তার পরিবার সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানবিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।

রোগীর বড় ভাই মোঃ রফিকুল ইসলাম জানান,  দীর্ঘদিন ধরে আমার ছোটভাই নানা রোগে ভুগছিলো। বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরও তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি। পরে একজন ডাক্তারের পরামর্শ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসা করাতে করাতে আনরা এখন নিঃস্ব প্রায়। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো: মিঠু মুহিব্বুল্লাহর অসহায়ত্বের কথা নিশ্চিত করে জানান, এই পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। চিকিৎসার খরচ চালানো তাদের সাধ্যের বাইরে। দ্রুত চিকিৎসা না করলে তাকে বাঁচানো সম্ভব হবে না।  সকলের কাছে আকুল আবেদন মুহিব্বুল্লাহর জন্য সবাই সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

দেশ ও প্রবাসের সহৃদয় মানুষ যদি সামান্যতম সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে হয়তো একটি পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। তিনজন অবুঝ সন্তান ফিরে পাবে তাদের বাবার স্নেহ, আর একজন স্ত্রী ফিরে পাবেন তার স্বামীর আশ্রয়।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ 01825-435420 (বিকাশ / নগদ) (রোগীর নিজস্ব মোবাইল নম্বর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *