সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বাস্তবায়িত হচ্ছে ঈদগাঁও বাস স্ট্যান্ডের কেন্দ্রীয় জামে মসজিদ

ঈদগাঁও প্রতিনিধি। 
oplus_2

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
১২ ডিসেম্বর বাদে জুমা ঈদগাঁও বাসস্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পাঁচ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড.ছলিম উল্লাহ বাহাদুর, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদী, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও মসজিদের মোতাওয়াল্লী শাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাঁও বাজারের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, ঈদগাঁও উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুস শুক্কুর, ঈদগাঁও ইউপির বিএনপি সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক, বিএনপি নেতা মমতাজুল হক, সমাজকর্মী রাশেদুল হক রিয়াদ, সাবেক মেম্বার জসিম উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, ব্যবসায়ী নেতা জমির উদ্দিন সওদাগর,শাহাজান মনির কোম্পানি, প্রকৌশলী মোঃ আলমগীর, মসজিদের মুয়াজ্জিন আব্দুল হামিদ, ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ নানা শ্রেনী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপস্থিত মেহমানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *