সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

বিলাইছড়ি প্রিজাইডিং ও অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

আগামী ১২ই ফ্রেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে  প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিং কর্মকর্তাদের (ভোট গ্রহণ কর্মকর্তা) হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারী)  সকাল ১০টায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট  আগারগাঁও, ঢাকা এর আয়োজনে এবং সিনিয়র জেলা নির্বাচন অফিস, রাঙ্গামাটি ও উপজেলা নির্বাচন অফিস বিলাইছড়ি, বাস্তবায়নে, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নিশাত শারমিন, বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসাইন, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার, রাঙামাটি, মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রাঙামাটি, ফারজানা বিলকিস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তরুণ কুমার চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা রাঙামাটি, মিতা পারিয়াল, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাপ্তাই।

এছাড়াও বিলাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছালেহ আহাম্মদ, বিলাইছড়ি থানার প্রতিনিধি মোঃ ফারুক হোসেনসহ বিলাইছড়ি উপজেলার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১৬৫ জন প্রশিক্ষণার্থীসহ ১৯০ জনের মত উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *