রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল আল জাবির আসিফ। সভার শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এলাকার চলমান বিভিন্ন সমস্যার উপর বিস্তারিত আলোচনা করা হয়।

দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মহালছড়ি ও মাইসছড়িতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে সভায় উল্লেখ করা হয়। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া দুইটি বাজারে ময়লা-আবর্জনা অপসারণে যথাযথ ব্যবস্থাপনার অভাব নিয়েও আলোচনা হয়। বাজার এলাকার পরিবেশ উন্নয়নে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে বাজারের অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় বিভিন্ন অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *