সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম, স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা  প্রতিনিধি:

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা  প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচী পরিচালিত হয়েছে।

এ কর্মসূচীর মাধ্যমে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে শিক্ষা সামগ্রী, ক্রীড়া উপকরণ, চিকিৎসা সেবা এবং শীতবস্ত্রসহ নানা ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জোনের আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

কর্মসূচীর অংশ হিসেবে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, স্থানীয় কার্বারি ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয় এবং শীতার্ত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি, পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি জোরদার করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *