সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম

Reporter Name

রামু প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং আইন প্রয়োগে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৪ জুন সকালে রামু থানা কম্পাউন্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মাইকেল মন্ডল এর সভাপতিত্বে ও লিমা মেরী রোজারিওর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সচেতনতামূলক সংবাদ প্রকাশ ও জনমত গঠনের মাধ্যমে সমাজকে এ বিষয়ে আরও সংবেদনশীল করে তোলা সম্ভব।”

সভায় বক্তব্য রাখেন রামু থানার সেকেন্ড অফিসার (এসআই) বিমলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ, শিশু অধিকার সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন, জন্মনিবন্ধনের গুরুত্ব এবং শিশুদের শিক্ষা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *